শেরপুরে ইজিবাইক চালককে হত্যার পর মাটিচাপা, মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুর সদরে কাজল মিয়া (৪৪) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার ভাতশালা

2026-07-03T22:10:35+00:00
2026-07-03T22:13:10+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
শেরপুরে ইজিবাইক চালককে হত্যার পর মাটিচাপা, মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:১০ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ১০:১৩ পিএম
ছবি : সংগৃহীত
শেরপুর সদরে কাজল মিয়া (৪৪) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার ভাতশালা এলাকার রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাজল মিয়া সদর উপজেলার রামকৃঞ্চপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, জুমার নামাজের পর স্থানীয় আকাব্বর আলী ওই পথ দিয়ে যাওয়ার সময় বট গাছের নিকটে ধানক্ষেতে কাদামাটির ঢিবি দেখতে পান।

এসময় কৌতূহল নিয়ে কাছে গেলে মরদেহের হাত বেরিয়ে থাকতে দেখেন তিনি। পরে আশপাশের লোকজন ডাকাডাকি করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে কাদা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করা হলেও পরবর্তীতে তার পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি ইজিবাইক চালক ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   শেরপুর  ইজিবাইক  চালক  হত্যা  মাটিচাপা  মরদেহ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: