ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর সুমি-এর কেন্দ্রস্থলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ঝাপোরঝিয়া শহরে অন্তত ২ জন নিহত

2026-07-04T11:58:55+00:00
2026-07-04T12:01:38+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ১২:০১ পিএম
হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের স্থাপনা। ছবি : সংগৃহীত
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর সুমি-এর কেন্দ্রস্থলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ঝাপোরঝিয়া শহরে অন্তত ২ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। ইউক্রেনজুড়ে রুশ হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) ইউক্রেনের সুমি আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হরিহোরভ এর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রেনিফর্ম সংবাদ প্রকাশ করেছে। অন্যদিকে, জাপোরিঝিয়ার হামলার তথ্য টেলিগ্রামে নিশ্চিত করছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরোভ।

ফেদোরভ বলেন, ‘জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দুর্ভাগ্যজনকভাবে প্রাণহানিও ঘটেছে।’

প্রাথমিকভাবে তিনি জানিয়েছিলেন, শহরের বিভিন্ন স্থানে রুশ বাহিনীর হামলায় এগারো বছর বয়সি এক শিশুসহ ৭ জন আহত হয়েছেন। পরে উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির তথ্য হালনাগাদ হলে নিশ্চিত করা হয়, হামলায় অন্তত দুইজন নিহত এবং মোট ২১ জন আহত হয়েছেন।

হরিহোরভ বলেন, ‘হামলাটি একটি বহুতল আবাসিক ভবন, একটি দোকান এবং ব্যস্ত সড়কসংলগ্ন এলাকায় আঘাত হানে। ওই সময় সেখানে অনেক মানুষ, এমনকি শিশুরাও উপস্থিত ছিল।’

প্রাথমিকভাবে তিনি জানান, ১৩ বছর বয়সি এক শিশুর অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকরা আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।


পরে তিনি আরও জানান, গুরুতর আহত একজন হাসপাতালে মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে তিন প্রাপ্তবয়স্ক ও এক শিশুসহ মোট ৪ জনে দাঁড়িয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে অন্তত ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অর্ধেকের অবস্থা গুরুতর এবং কয়েকজনের অস্ত্রোপচার চলছে। আহতদের মধ্যে প্রাথমিকভাবে ৩ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

হরিহোরভ বলেন, ‘সময়মতো চিকিৎসাসেবা দেওয়ায় অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। হামলার পরপরই যারা উদ্ধারকাজ ও চিকিৎসাসেবায় অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে সংঘাতে জড়ায় রাশিয়া। এতে দুই দেশেরই বহু সেনা হতাহতের ঘটনা ঘটেছে।

তবে, সম্প্রতি পুতিন জানিয়েছে, দীর্ঘমেয়াদি যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে রাশিয়া। অ্যাংকোরেজ ও ইস্তাম্বুল চুক্তি এবং বর্তমান বাস্তবতার ভিত্তিতে এই আলোচনা হতে হবে।

গত বছর ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনরায় শুরু হওয়া শান্তি আলোচনার ৩ টি বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ১৬ মে, ২ জুন এবং ২৩ জুলাই অনুষ্ঠিত এসব বৈঠকে বড় আকারের বন্দি বিনিময় এবং সম্ভাব্য শান্তি চুক্তির জন্য উভয় পক্ষের অবস্থান তুলে ধরে খসড়া স্মারক তৈরি হয়।

সময়ের আলো/মহু


  বিষয়:   ইউক্রেন  রাশিয়া  যুদ্ধ  হামলা  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: