আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার

2026-07-04T14:06:04+00:00
2026-07-04T14:06:04+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২:০৬ পিএম 
সংগৃহীত ছবি
বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল এবং অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়েছিল। তিনি এটিকে ‘পর্দার অন্তরালের’ ঘটনা বলে উল্লেখ করেন।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ গঠনে জনগণের প্রত্যাশা অনেক। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।


সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে এবং দলটি আর দেশে রাজনীতি করতে পারবে না। তিনি বলেন, রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা নিয়ে যেন কেউ ব্যক্তিস্বার্থে ব্যবসা না করেন। তিনি আরও বলেন, চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: