যে কারণে খামেনির শেষ বিদায়ে অংশ নেয়নি ১৩ দেশ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। কিন্তু

2026-07-04T22:45:07+00:00
2026-07-04T22:45:07+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যে কারণে খামেনির শেষ বিদায়ে অংশ নেয়নি ১৩ দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:৪৫ পিএম 
যে কারণে খামেনির শেষ বিদায়ে অংশ নেয়নি ১৩ দেশ। ছবি : সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। কিন্তু এর মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে অন্তত ১৩টি দেশ দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার অন্তত ১৩টি দেশ এ অনুষ্ঠানে অংশ নেয়নি।

তবে ওই দেশগুলোর মধ্যে বেশ কয়েকটির সরকার পরবর্তীতে কূটনৈতিক মাধ্যমে তেহরানের কাছে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যার চেষ্টা করেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, বিদেশি প্রতিনিধিদলগুলো যাতে এই স্মরণসভায় যোগ দিতে তেহরান সফর না করে, সেজন্য গত পাঁচ দিন ধরে মার্কিন কর্মকর্তারা ‘ব্যাপক প্রচারণা’ চালিয়েছেন।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানা যায়, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপন নির্দেশনা জারি করেন।

সে নির্দেশনা অনুযায়ী, এই জানাজায় অংশ নেওয়াকে ‘অবন্ধুসুলভ আচরণ’ হিসেবে গণ্য করা হবে বলে জানায় ওয়াশিংটন। 

একই সঙ্গে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়া দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।


প্রতিবেদনে দুজন আরব কূটনীতিকের বরাত প্রেস টিভি জানিয়েছে, রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সেখানকার সরকারগুলোকে সতর্ক করে বলেছিলেন, এই অনুষ্ঠানে যোগ দিলে তা যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তাকে ঝুঁকিতে ফেলতে পারে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   খামেনি  ইরান  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: