বিশ্বকাপের শেষ ষোলোতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে কানাডাকে ৩–০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে আফ্রিকার প্রতিনিধিরা।
প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ হলেও বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের ধার বাড়িয়ে ৫০ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন আজ্জেদিন উনাহি। এরপর ম্যাচের ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় আরও নিশ্চিত করেন এই মিডফিল্ডার।
যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে সুফিয়ান রাহিমি গোল করে ব্যবধান ৩–০ করেন। তার গোলেই দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।
এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মরক্কো। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।
অন্যদিকে, স্কোরলাইন বড় ব্যবধানের হলেও কানাডার পারফরম্যান্স ছিল লড়াকু। ম্যাচজুড়ে একাধিক সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি উত্তর আমেরিকার দলটি। সুযোগ নষ্টের মাশুল গুনেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।
সময়ের আলো/এসএকে