অত্যাচার করবেন না, মনে রাখবেন এটা ফিরে আসতে পারে : মমতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ওপর তীব্র অত্যাচার ও সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যের সাবেক

2026-07-05T08:27:20+00:00
2026-07-05T08:27:20+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
অত্যাচার করবেন না, মনে রাখবেন এটা ফিরে আসতে পারে : মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:২৭ এএম 
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ওপর তীব্র অত্যাচার ও সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

নতুন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘তৃণমূলের ওপর অত্যাচার করবেন না। মনে রাখবেন, এই অত্যাচার কিন্তু একদিন আপনাদের কাছেই ফিরে আসতে পারে।’

শনিবার (৪ জুলাই) এক ফেসবুক লাইভে এসে মমতা ব্যানার্জী এসব কথা বলেন। এই লাইভের মাধ্যমেই তিনি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতনের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া শুভেন্দু অধিকারীকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান। গত মে মাসে ভবানীপুর আসনের নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। 

লাইভে সরাসরি শুভেন্দু অধিকারীর নাম উচ্চারণ না করলেও মমতা বলেন, ‘যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, তার জন্য আমার অনেক শুভেচ্ছা থাকবে।’ তবে একই সাথে শুভেন্দু অধিকারী যে এক সময় তার দল তৃণমূলেরই প্রভাবশালী নেতা ও কর্মী ছিলেন, সেই অতীতও মনে করিয়ে দেন মমতা। 

শুভেন্দুর উদ্দেশ্যে মমতা বলেন, ‘আপনিও অতীতে নির্বাচনে অনেক বার হেরেছেন। তখন আপনার জন্য আমি নিজে বার বার আপনার নির্বাচনি কেন্দ্রে যেতাম। সেটা দলনেত্রী হিসেবে আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। আপনিও প্রায় ১০-১১ বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মন্ত্রী ছিলেন। কখনো পরিবহণ, কখনো সেচমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।’ 

মমতা আরও বলেন, মেদিনীপুর ও হলদিয়া অঞ্চলের উন্নয়ন পর্ষদসহ বিভিন্ন জেলার দায়িত্ব তাঁদের সরকারই শুভেন্দুর হাতে তুলে দিয়েছিল। 


বিজেপি ভোট লুট করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে দাবি করে মমতা ব্যানার্জী বলেন, ‘তা সত্ত্বেও আমরা মেনে নিয়েছিলাম যে একটা নতুন সরকার যেভাবে হোক এসেছে, তারা কাজ করুক। কিন্তু কাজের বদলে আমরা এখন দেখছি সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার প্রবণতা চলছে, চারদিকে সন্ত্রাস শুরু হয়েছে।’

তৃণমূল নেতাকর্মীদের ওপর চলা এই হামলা ও মামলা বন্ধ করার দাবি জানিয়ে সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ‘সব কাজেরই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। আপনারা আমাদের ওপর যত অত্যাচার করবেন, আমাদের দলের শক্তি তত বাড়বে।’

সময়ের আলো/জেডি 


  বিষয়:   অত্যাচার  মমতা  বিজেপি  পশ্চিমবঙ্গ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: