ভিনিসিয়ুস বনাম হালান্ড : সাম্বা ম্যাজিক আর নর্ডিক গোলমেশিনের হাইভোল্টেজ লড়াই

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিল ও নরওয়ের লড়াই ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও আরলিং হালান্ড। ক্লাব

2026-07-05T13:28:08+00:00
2026-07-05T13:28:08+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
খেলা
ভিনিসিয়ুস বনাম হালান্ড : সাম্বা ম্যাজিক আর নর্ডিক গোলমেশিনের হাইভোল্টেজ লড়াই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:২৮ পিএম 
ভিনিসিয়ুস বনাম হালান্ড। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিল ও নরওয়ের লড়াই ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও আরলিং হালান্ড। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির জার্সিতে একাধিকবার একে অপরের মুখোমুখি হওয়া এই দুই ফুটবলার এবার আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।

ক্লাব পর্যায়ে হালান্ডের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির আট দেখায় চার জয়ের সাক্ষী এই ব্রাজিলিয়ান উইঙ্গার। দুটি ম্যাচ ড্র হয়েছে। বাকি দুটি ম্যাচে হেরেছে রিয়াল। এই আট ম্যাচে ভিনিসিয়ুস সরাসরি আট গোলে অবদান রেখেছেন-তিনটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট। অন্যদিকে, রিয়ালের বিপক্ষে একই সংখ্যক ম্যাচে চারবার জালের দেখা পেয়েছেন হালান্ড।

২০২২-২৩ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সে ম্যাচে দারুণ এক গোল করেন ভিনিসিয়ুস। ফিরতি লেগে ৪-০ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ম্যানসিটি। তবে সেই ম্যাচে গোলের দেখা পাননি হালান্ড। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে রিয়ালের কাছে হেরে বিদায় নেয় ম্যানসিটি। ওই ম্যাচে ভিনিসিয়ুস ও হালান্ড—দুজনের কেউই গোল করতে পারেননি।


চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুমের প্লে-অফে ম্যানসিটিকে ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। দল বিদায় নিলেও সে ম্যাচে জোড়া গোল করেন হালান্ড। সবশেষ মৌসুমের লিগ পর্বে রিয়ালের বিপক্ষে সিটিজেনদের ২-১ গোলের জয়ে একবার স্কোরশিটে নাম লেখান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

তবে শেষ ষোলোতে রিয়ালের দাপুটে পারফরম্যান্সের সামনে দাঁড়াতে পারেনি ম্যানসিটি। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় লা লিগার প্রতিনিধিরা। প্রথম লেগে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগে ইতিহাদ স্টেডিয়ামেও ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। সেই ম্যাচে সফরকারীদের হয়ে দুটি গোলই করেন ভিনিসিয়ুস। হালান্ড একটি গোল করলেও তা স্বাগতিকদের হার এড়াতে যথেষ্ট ছিল না।

চলমান বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস ও হালান্ড। এখন পর্যন্ত হালান্ড করেছেন চার গোল, আর ভিনিসিয়ুসের গোলসংখ্যা পাঁচ। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়েও টিকে আছেন এই দুই তারকা।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ভিনিসিয়ুস  হালান্ড  সাম্বা ম্যাজিক  নর্ডিক গোলমেশিন  হাইভোল্টেজ  লড়াই 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: