ইতিহাস নরওয়ের পক্ষে, পরিসংখ্যান বদলাতে মাঠে নামছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ষষ্ঠ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই সেলেসাওদের। সাম্প্রতিক ম্যাচগুলোতে

2026-07-05T13:54:59+00:00
2026-07-05T13:54:59+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
খেলা
ইতিহাস নরওয়ের পক্ষে, পরিসংখ্যান বদলাতে মাঠে নামছে ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ষষ্ঠ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই সেলেসাওদের। সাম্প্রতিক ম্যাচগুলোতে ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরলেও নরওয়ের বিপক্ষে অতীতের পরিসংখ্যান ব্রাজিলের জন্য স্বস্তির নয়।

দুই দলের মধ্যে এখন পর্যন্ত চারবার মুখোমুখি লড়াই হয়েছে। এর একটিতেও জয়ের দেখা পায়নি ব্রাজিল। দুটি ম্যাচে হেরেছে তারা, আর বাকি দুটি ড্র হয়েছে।

১৯৯৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের কাছে ২-১ গোলে হারে ব্রাজিল। সেলেসাওদের হয়ে একমাত্র গোল করেন বেবেতো। নরওয়ের হয়ে গোল করেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।

বিশ্বকাপে জয়ের পাশাপাশি প্রীতি ম্যাচেও একবার ব্রাজিলকে হারিয়েছে নরওয়ে। অন্য দুটি ড্রও হয়েছে প্রীতি ম্যাচে। ১৯৮৮ সালে দুই দল ১-১ গোলে ড্র করে। ১৯৯৭ সালের ৩০ মে ৪-২ গোলে জয় পায় নরওয়ে। সবশেষ ২০০৬ সালের আগস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচও ১-১ গোলে ড্র হয়।


চার ম্যাচে দুই দলের মোট গোল হয়েছে ১৩টি। ব্রাজিলের কোনো জয় না থাকায় গোলের হিসাবেও এগিয়ে নরওয়ে। ব্রাজিল করেছে ৫ গোল, আর নরওয়ের গোলসংখ্যা ৮।

অতীতের সেই সাফল্যের কথা স্মরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। কয়েক দিন আগে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা নরওয়ে-ব্রাজিল ম্যাচের গল্প শুনে বড় হয়েছি। এবার আমাদের সামনে সেই সুযোগ এসেছে। বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হওয়ার চেয়ে বড় আর কিছু হতে পারে না। ফুটবলে যেকোনো কিছুই সম্ভব।’

তবে অধিনায়কের আত্মবিশ্বাসের বিপরীতে সতর্ক অবস্থান নিয়েছেন নরওয়ের প্রধান স্ট্রাইকার আর্লিং হালান্ড। তিনি ব্রাজিলকে যথেষ্ট সমীহ করছেন। হালান্ডের মতে, নরওয়ের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নরওয়ে  ব্রাজিল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: