শিশু ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

আইন-আদালত

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে তারই আপন চাচাতো ভাই শাহাদাত হোসেন

2026-07-06T15:44:16+00:00
2026-07-06T21:47:57+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আইন-আদালত
শিশু ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৯:৪৭ পিএম
ধর্ষক শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত
নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে তারই আপন চাচাতো ভাই শাহাদাত হোসেন (২৬) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানাও করা হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে জেলার বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।  

দণ্ডপ্রাপ্ত শাহাদাত উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা।


নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি সেলিম শাহী জানান, আদেশে আরও বলা হয়েছে, মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখতে।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার ৯ দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশী তদন্তে শাহাদাতকে গ্রেফতার করা হয়।

তদন্ত চলাকালে শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।

দীর্ঘ ৪ বছর বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সময়ের আলো/মহু


  বিষয়:   শিশু  ধর্ষণ  হত্যা  ভাই  মৃত্যুদণ্ড  নোয়াখালী  সময়ের আলো 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: