দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে শিক্ষামেলা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষামেলা আয়োজনের অনুমতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সির (এফইটি) উদ্যোগে এ

2026-07-06T20:46:17+00:00
2026-07-06T20:46:17+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
শিক্ষা
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে শিক্ষামেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৪৬ পিএম 
শিক্ষামেলা আয়োজনের অনুমতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষামেলা আয়োজনের অনুমতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সির (এফইটি) উদ্যোগে এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামেলা আয়োজনের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।


এছাড়া মেলায় শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক বইয়ের প্রদর্শনীর পাশাপাশি তাদের মনন বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, শিক্ষামূলক প্রতিযোগিতা আয়োজন এবং বিজয়ীদের পুরস্কার প্রদানের ব্যবস্থাও রাখতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, এসব শর্ত যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করে শিক্ষামেলা আয়োজনের কার্যক্রম সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   দেশ  প্রাথমিক বিদ্যালয়  শিক্ষামেলা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: