গাজীপুরের কারখানায় অসুস্থ ৭০ শ্রমিক

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা

2026-07-07T14:31:07+00:00
2026-07-07T14:33:07+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরের কারখানায় অসুস্থ ৭০ শ্রমিক
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:৩১ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ২:৩৩ পিএম
অসুস্থ শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। 

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কারখানাটিতে হঠাৎ একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসাইন জানান, তাদের হাসপাতালে অর্ধশতাধিক শ্রমিক ভর্তি হয়েছেন। অসুস্থ শ্রমিকদের মধ্যে বমি, মাথা ঘোরা ও দুর্বলতার মতো উপসর্গ দেখা গেছে। গুরুতর অসুস্থ ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর অসুস্থ শ্রমিকরা হলেন- মোমেনা (২৮), মিনু (২৬), সনিয়া (২১), কাকলি (৩০), মারুফা (৩০), রায়তুন নাহার (২৭) ও মামুন (৩২)।


শ্রমিকরা জানান, কারখানার একটি ফ্লোরে হঠাৎ করে একের পর এক শ্রমিক বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা অনুভব করতে শুরু করেন। অনেকেই অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। 

শ্রমিক জেসমিন আক্তার বলেন, ‘কিছুদিন আগে একই ফ্লোরে লিজা বেগম নামে শ্রমিক অসুস্থ অবস্থায় কাজ করতে গিয়ে মারা যান। এবারও ওই ফ্লোরেই একাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। তবে কী কারণে এমন হচ্ছে, তা জানা যায়নি।’

এদিকে, ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেন সাংবাদিকরা।

সাংবাদিক সবুজ মিয়া বলেন, ‘কারখানার সামনে ছবি ও ভিডিও ধারণের সময় কর্তৃপক্ষ আমার মোবাইল ফোন নিয়ে নিয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, ‘অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   গাজীপুর  কারখানা  অসুস্থ  শ্রমিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: