ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন গৃহবধূ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (২০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) সকালে ভাঙ্গা পৌরসভার ৯

2026-07-07T15:35:19+00:00
2026-07-07T15:37:01+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন গৃহবধূ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৩:৩৭ পিএম
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন গৃহবধূ। ছবি : প্রতীকী
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (২০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কাপুড়িয়া সদরদী গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি এলাকায় পৌঁছালে ফাতেমা বেগম তার সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করি। আশপাশের লোকজন বলছিল, তিনি রেললাইন ধরে হাঁটছিলেন।

ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক সাপুর আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ভাঙ্গা  ট্রেন  ঝাঁপ  প্রাণ  গৃহবধূ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: