নাফাখুম-আমিয়াখুমে আটকে পড়া ৯০ পর্যটক ফিরলেন থানচিতে

বান্দরবান সংবাদদাতা

সারাদেশ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ও আমিয়াখুম এলাকায় আটকে পড়া ৯০ জন পর্যটককে নিরাপদে

2026-07-07T17:33:03+00:00
2026-07-07T18:50:07+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাফাখুম-আমিয়াখুমে আটকে পড়া ৯০ পর্যটক ফিরলেন থানচিতে
বান্দরবান সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩৩ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৬:৫০ পিএম
নাফাখুম ও আমিয়াখুম এলাকায় আটকে পড়া ৯০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে থানচি ফিরিয়ে আনা হয়েছে। ছবি : সংগৃহীত
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ও আমিয়াখুম এলাকায় আটকে পড়া ৯০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে থানচি সদরে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে রেমাক্রী ও পদ্মমুখ হয়ে নৌপথে তারা থানচি সদরে পৌঁছান। তবে উপজেলার আরও কয়েকটি পর্যটন এলাকায় এখনও কিছু পর্যটক অবস্থান করছেন বলে জানিয়েছেন থানচি টুরিস্ট গাইড সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।

তিনি জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনায় থানচি ঘাট থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেমাক্রী ও পদ্মমুখ এলাকায় আটকে থাকা পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে অভিজ্ঞ গাইডদের একটি দল লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে যায়। পরে ধাপে ধাপে নৌকার মাধ্যমে পর্যটকদের থানচি সদরে পৌঁছে দেওয়া হয়।


থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আল ফয়সাল বলেন, নাফাখুম ও আমিয়াখুম এলাকায় আটকে থাকা সব পর্যটককে নিরাপদে থানচি সদরে ফিরিয়ে আনা হয়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নাফাখুম-আমিয়াখুমে আটকে পড়া ৯০ পর্যটক ফিরলেন থানচিতে 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: