৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডেঙ্গু রোগ দ্রুত শনাক্তে দেশের সব সরকারি হাসপাতালে এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশনা দিয়েছে

2026-07-07T19:04:50+00:00
2026-07-07T19:04:50+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:০৪ পিএম 
ছবি : সংগৃহীত
ডেঙ্গু রোগ দ্রুত শনাক্তে দেশের সব সরকারি হাসপাতালে এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশনা দিয়েছে সরকার।

গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
নির্দেশনাটি বাস্তবায়নের জন্য দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্দেশনা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ডিসেম্বর  ডেঙ্গু  পরীক্ষা  ফ্রি  সরকার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: