প্রথমার্ধে হতশ্রী মেসি-আলভারেজরা, এক গোলে এগিয়ে মিশর

খেলা

যুক্তরাষ্ট্রের আটলান্টায় যেন এক ভিন্ন মিশরকে দেখল ফুটবল বিশ্ব। ম্যাচের শুরু থেকেই ফেবারিট আর্জেন্টিনার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে

2026-07-07T22:55:18+00:00
2026-07-07T22:57:59+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
প্রথমার্ধে হতশ্রী মেসি-আলভারেজরা, এক গোলে এগিয়ে মিশর
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৫৫ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ১০:৫৭ পিএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের আটলান্টায় যেন এক ভিন্ন মিশরকে দেখল ফুটবল বিশ্ব। ম্যাচের শুরু থেকেই ফেবারিট আর্জেন্টিনার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। তবে ব্যবধানটা আরও বাড়তে পারত কিংবা আর্জেন্টিনা সমতায় ফিরতে পারত, যদি না মিশরীয় গোলরক্ষক মোস্তফা শুবায়ের পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে যেতেন। প্রথমার্ধের পুরোটা সময় জুড়েই ছিল মেসি-আলভারেজদের আক্রমণ বনাম শুবায়েরের একক নৈপুণ্যের লড়াই।

ম্যাচের ২৮তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। ডান প্রান্ত থেকে রদ্রিগো ডি পলের চমৎকার এক ক্রসে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত হেডার নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কিন্তু মিশরীয় গোলরক্ষক শুবায়ের ডানদিকে ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য দক্ষতায় বলটি তালুবন্দি করেন। এর ঠিক দুই মিনিট পর, ৩১ মিনিটে বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে লিওনেল মেসির ট্রেডমার্ক ফ্রি-কিক পরাস্ত করেছিল সবাইকে, কিন্তু দুর্ভাগ্য আর্জেন্টিনার বল সাইড পোস্টে লেগে প্রতিহত হয়।

ম্যাচের ৩৪ মিনিটে বল দখলের লড়াইয়ে লাশীনের চ্যালেঞ্জে মাঠে লুটিয়ে পড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। রেফারি ফাউলের বাঁশি না দিলেও ২৬ বছর বয়সী এই তারকা চোট কাটিয়ে আবারও খেলায় ফেরেন। ৩৫ মিনিটে পাল্টা আক্রমণে মিশরের লেফট-ব্যাক হাফেজ ৩০ গজ দূর থেকে এক দূরপাল্লার শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৮ মিনিটে একক প্রচেষ্টায় বল কেড়ে নিয়ে সতীর্থের সঙ্গে পাসিং ফুটবলে বক্সের ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের শট নেন এলএমটেন। কিন্তু বল পোস্টের অনেক উপর দিয়ে চলে গেলে আকাশ পানে তাকিয়ে আক্ষেপ করতে দেখা যায় এই ফুটবল জাদুকরকে।

৩৯ মিনিটে আবারও আর্জেন্টিনার বাধা হয়ে দাঁড়ান শুবায়ের। তাগলিয়াফিকোর নিখুঁত পাস থেকে আলভারেজের নেওয়া চলন্ত শট চিলির মতো ক্ষিপ্রতায় কর্নারের বিনিময়ে রক্ষা করেন এই মিশরীয় বাজপাখি। এই সেভ করতে গিয়ে কিছুটা চোট পেলেও প্রাথমিক চিকিৎসার পর পুনরায় খেলা শুরু করেন তিনি। ৪৩ মিনিটে আবারও তাগলিয়াফিকো-আলভারেজ জুটিতে আক্রমণ শানায় আর্জেন্টিনা, তবে এবারও আলভারেজের শট জালের ঠিকানা খুঁজে পায়নি।

প্রথমার্ধের অন্তিম মুহূর্তে (৪৫ মিনিটে) ডান প্রান্ত থেকে মেসির নেওয়া একটি দূরপাল্লার ফ্রি-কিক সহজেই লুফে নেন শুবায়ের। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় মিশর।

ম্যাচের শুরুতেই গ্যালারিতে এক খুদে আর্জেন্টাইন সমর্থককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তবে ফুটবল বোদ্ধাদের মতে, প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সব রকম রসদ ও সামর্থ্য রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  মেসি  আর্জেন্টিনা  মিশর 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: