ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

খেলা

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে মরক্কো শিবিরে এল দুঃসংবাদ। দলের অন্যতম প্রধান উইঙ্গার ইসমাইল সাইবারি মারাত্মক

2026-07-08T12:11:01+00:00
2026-07-08T12:13:03+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:১১ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ১২:১৩ পিএম
মরক্কোর উইঙ্গার ইসমাইল সাইবারি মারাত্মক হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে মরক্কো শিবিরে এল দুঃসংবাদ। দলের অন্যতম প্রধান উইঙ্গার ইসমাইল সাইবারি মারাত্মক হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। এই ইনজুরির কারণে ফ্রান্সের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

রাউন্ড অব ১৬-এর ম্যাচে কানাডার বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এই তারকা। তীব্র ব্যথার কারণে ম্যাচের মাঝপথেই তাকে মাঠ ছাড়তে হয়। যদিও মরক্কো ফুটবল অ্যাসোসিয়েশন এখনও ইনজুরির গভীরতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি বেশ গুরুতর পেশির টান।


ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে সাইবারিকে পাওয়া মরক্কোর জন্য চ্যালেঞ্জিং বিষয়। দলের সেরা এই তারকাকে পুরোপুরি ফিট করে তোলার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন কোচ মোহাম্মদ ওয়াহবি। আপাতত চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন সাইবারি।

সময়ের আলো/মহু


  বিষয়:   ফ্রান্স  ম্যাচ  মরক্কো  দুঃসংবাদ  ফুটবল  বিশ্বকাপ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: