অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে

2026-07-08T20:31:16+00:00
2026-07-08T20:31:16+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম 
রোগীরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি : সংগৃহীত
যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোগীরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে বিভিন্ন স্থানে পানি জমে থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং মশকনিধন কার্যক্রমে ঘাটতির কারণে এডিস মশার বিস্তার বেড়েছে। বিশেষ করে নওয়াপাড়া পৌর এলাকা, প্রেমবাগ, সিদ্ধিপাশা, শ্রীধরপুর, চলিশিয়া, সুন্দলী ও আশপাশের কয়েকটি গ্রামে ডেঙ্গু নিয়ে মানুষের উদ্বেগ সবচেয়ে বেশি।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীব বলেন, জ্বর, তীব্র মাথাব্যথা, শরীরব্যথা, চোখের পেছনে ব্যথা কিংবা রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তিনি প্রয়োজন ছাড়া কোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবন না করারও পরামর্শ দেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নওয়াপাড়া পৌরসভার মশকনিধন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। তারা অবিলম্বে মশকনিধন কার্যক্রম জোরদার, ড্রেন ও জলাবদ্ধ স্থান নিয়মিত পরিষ্কার এবং সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধির দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।


উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। জ্বর দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এর মধ্যে বর্তমানে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক অসহায় ও নিম্নআয়ের রোগী কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   অভয়নগর  যশোর  ডেঙ্গুর প্রকোপ  আতঙ্ক  সাধারণ মানুষ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: