আইফোন থেকে অ্যান্ড্রয়েডে সহজে ডাটা ট্রান্সফারের নতুন ফিচার আনলো অ্যাপল

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

নতুন ফোন কিনেছেন? পুরোনো ফোনের ছবি, ভিডিও, কনট্যাক্ট বা গুরুত্বপূর্ণ তথ্য নতুন ডিভাইসে ট্রান্সফার করা নিয়ে ভাবছেন? বিশেষ করে আইফোন

2026-07-08T20:46:24+00:00
2026-07-08T20:46:24+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
প্রযুক্তি
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে সহজে ডাটা ট্রান্সফারের নতুন ফিচার আনলো অ্যাপল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৪৬ পিএম 
আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে ডাটা স্থানান্তর হবে আরও সহজ। সংগৃহীত ছবি
নতুন ফোন কিনেছেন? পুরোনো ফোনের ছবি, ভিডিও, কনট্যাক্ট বা গুরুত্বপূর্ণ তথ্য নতুন ডিভাইসে ট্রান্সফার করা নিয়ে ভাবছেন? বিশেষ করে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে ডাটা স্থানান্তর এতদিন অনেকের কাছেই ঝামেলাপূর্ণ ও বড় মাথাব্যাথার কারণ ছিল। আলাদা অ্যাপ, কেবল কিংবা কম্পিউটারের সাহায্য নিতে হতো তথ্য স্থানান্তরের সময়।  

তবে এই ঝামেলা থেকে গ্রাহকদের স্বস্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির আইওএস ২৬.৩ সংস্করণে যুক্ত হয়েছে ‘ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড’ নামের একটি নতুন ফিচার। এর মাধ্যমে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে প্রয়োজনীয় তথ্য স্থানান্তর করা যাবে দ্রুত গতিতে ও সহজে।  

ফিচারটি ব্যবহার করতে যা লাগবে

এই সুবিধা ব্যবহার করার আগে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে-

আইফোনে আইওএস ২৬.৩ বা তার পরবর্তী সংস্করণ এবং অ্যান্ড্রয়েড ফোনে সর্বশেষ সফটওয়্যার আপডেট থাকা ভালো। 

পাশাপাশি দুটি ফোনেই পর্যাপ্ত চার্জ থাকতে হবে এবং একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে। 

নিরাপত্তার জন্য ডাটা ট্রান্সফারের আগে আইক্লাউড বা কম্পিউটারে একটি ব্যাকআপ রেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


কী কী ডাটা ট্রান্সফার করা যাবে

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই স্থানান্তর করতে পারবেন- ছবি ও ভিডিও, কনট্যাক্ট, এসএমএস এবং আইমেসেজ, সংরক্ষিত পাসওয়ার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য। 

কিছু ক্ষেত্রে ই সিম ও নতুন অ্যান্ড্রয়েড ফোনে স্থানান্তর করা সম্ভব হবে। ফলে নতুন করে সিম সংগ্রহ বা পুনরায় অ্যাক্টিভ করার ঝামেলাও কমবে। 

যেসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাবে না

তবে সব ধরনের ডাটা এই ফিচারের মাধ্যমে স্থানান্তর করা যাবে না। হেলথ ডাটা, পাসওয়ার্ড-সুরক্ষিত নোটস এবং ব্লুটুথ ডিভাইসের সেটিংস স্বয়ংক্রিয়ভাবে নতুন ফোনে যাবে না। এসব তথ্য ব্যবহারকারীকে আলাদাভাবে সেটআপ করতে হবে।

কেন গুরুত্বপূর্ণ এই ফিচার

অ্যাপলের এই নতুন ব্যবস্থা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা স্থানান্তরকে আগের তুলনায় অনেক সহজ, দ্রুত এবং নিরাপদ করে তুলবে। ফলে নতুন ফোনে পরিবর্তন করার সময় ছবি, কনট্যাক্ট বা গুরুত্বপূর্ণ তথ্য হারানোর আশঙ্কাও অনেকটাই কমে যাবে। 

যারা আইফোন ছেড়ে অ্যান্ড্রয়েড ফোনে যেতে চান, তাদের জন্য এটি হতে পারে বেশ কার্যকর একটি সুবিধা। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   আইফোন  অ্যান্ড্রয়েড  ডাটা ট্রান্সফার  অ্যাপল 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: