ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

রাতভর টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নানার বাড়ির বশতঘরের বিছানা

2026-07-08T21:37:14+00:00
2026-07-08T21:37:14+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৩৭ পিএম 
ভারী বর্ষণের কারণে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় সৃষ্ট তীব্র জলাবদ্ধতা। ছবি : সময়ের আলো
রাতভর টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নানার বাড়ির বশতঘরের বিছানা থেকে নিচে জমে থাকা পানিতে পড়ে আয়াস নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত শিশু আয়াস নগরীর সেহড়া মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা আবির হোসেন ও মুক্তি বেগম দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে নগরীর ব্রাহ্মপল্লীসহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যায়। এতে ব্রাহ্মপল্লী এলাকার ওই বাড়িটিতে হাঁটু সমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। একপর্যায়ে পানি ঘরের মেঝেতেও প্রবেশ করে। 

আজ সকালে শিশুটির মা মুক্তি বেগম তার ৮ মাসের ঘুমন্ত সন্তানকে খাটের ওপর রেখে রান্নাঘরে সকালের কাজ করছিলেন। কাজ শেষে হঠাৎ ঘরে ঢুকে তিনি দেখতে পান, তার ঘুমন্ত সন্তান বিছানা থেকে ঘরের মেঝের জমে থাকা পানিতে পড়ে গেছে এবং সেখানে ডুবে রয়েছে। 

মায়ের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, হাসপাতাল থেকে শিশুটির মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে ঘরের মেঝেতে পানি জমে যাওয়ায় বিছানা থেকে পড়ে শিশুটির এই অকাল মৃত্যু ঘটেছে।


এদিকে ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, গতকাল রাত ১টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত মাত্র আট ঘণ্টায় ময়মনসিংহে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরে এ জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আকস্মিক এই ভারী বৃষ্টির পানিতে সৃষ্ট তীব্র জলবদ্ধতার কারণে পুরো নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঘরের মেঝে  বৃষ্টির পানি  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: