আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

সময়ের আলো ডেস্ক

খেলা

যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ১০৪ ম্যাচের মধ্যে ইতোমধ্যে ৯৬টি ম্যাচ শেষ হয়েছে। এমন সময় আর্জেন্টিনার প্রভাবশালী

2026-07-08T22:31:05+00:00
2026-07-08T22:31:05+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:৩১ পিএম 
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ১০৪ ম্যাচের মধ্যে ইতোমধ্যে ৯৬টি ম্যাচ শেষ হয়েছে। এমন সময় আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম লা নাসিওন এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

লা নাসিওনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ চলাকালেই যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর ও এফবিআই এজেন্টরা এএফএর যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক কার্যক্রম নিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্যুর প্রড এন্টার এলএলসি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় ২৬ কোটি মার্কিন ডলার স্থানান্তর করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ২০৪ কোটি ৩৮ লাখ টাকার সমান।

মার্কিন বিচার বিভাগের তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এএফএ কীভাবে যুক্তরাষ্ট্রে তাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করেছে এবং শত শত মিলিয়ন ডলারের এসব লেনদেনের কোনো অংশ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অর্থ পাচার বা অন্য কোনো আর্থিক অপরাধের আওতায় পড়ে কি না।

তদন্ত-সংশ্লিষ্ট বৈঠকগুলোর একটিতে অংশ নেন ব্যবসায়ী গিয়ের্মো তোফোনি। জানা গেছে, গত সপ্তাহে জুমের মতো একটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রায় তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠকে ওয়াশিংটন ডিসি ও মায়ামিভিত্তিক ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে এএফএর আর্থিক লেনদেন ও যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার সম্ভাব্য অপব্যবহার নিয়ে আলোচনা হয়।


যদিও তোফোনি ব্যক্তিগত ওই বৈঠকের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকার করেননি, তবে লা নাসিওনের দাবি, তদন্তকারীরা এমন ব্যক্তিদের খুঁজছেন যাঁদের কাছে ক্লদিও তাপিয়া ও পাবলো তোভিগিনোর নেতৃত্বাধীন এএফএর কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ তথ্য রয়েছে। পাশাপাশি থিয়েটার প্রযোজক হাভিয়ের ফারোনির মালিকানাধীন ট্যুর প্রড এন্টার এলএলসির আর্থিক ভূমিকা নিয়েও তদন্ত চলছে। প্রতিষ্ঠানটি বিদেশে এএফএর বাণিজ্যিক চুক্তি থেকে প্রাপ্ত অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল।

সম্ভাব্য সাক্ষীদের তালিকায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রশাসনের সাবেক কয়েকজন কর্মকর্তার নামও রয়েছে। তদন্তকারীদের ধারণা, এএফএর কার্যক্রম তদারকি বা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করায় তাঁদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এই প্রাথমিক তদন্তের সূচনা হয় ২০২৫ সালে। অন্তত তিনজন ফেডারেল প্রসিকিউটর—প্যাট্রিক গুশু, ক্রিস্টোফার টিং এবং ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মাইকেল বার্গার— তদন্ত কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। চলতি বছরের মে মাসের শেষ দিকে প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল লা নাসিওন।

এদিকে অর্থ পাচারের অভিযোগ নিয়ে আলোচনার মধ্যেই আর্জেন্টিনা ও মিসরের শেষ ষোলোর ম্যাচও ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ম্যাচে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকো। আটলান্টায় অনুষ্ঠিত সেই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

আগামী ১২ জুলাই কানসাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   আর্জেন্টিনা  ফুটবল ফেডারেশন  অর্থ পাচার  এফবিআই 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: