অর্থ পাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

আইন-আদালত

অর্থ পাচারের আরেকটি মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড

2026-07-08T23:39:22+00:00
2026-07-08T23:39:22+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আইন-আদালত
অর্থ পাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:৩৯ পিএম 
এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়া। ছবি : সংগৃহীত
অর্থ পাচারের আরেকটি মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

এ মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় আট আসামিকে খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম, তুহিন মুন্সী, নবীর হোসেন শিকদার, জয়গোপাল সরকার, পাভেল রহমান, শহিদুল হক ভূঁইয়া, রশিদুল হক ভূঁইয়া ও মেরাজুল হক ভূঁইয়া শিপলু।

আদালতের বেঞ্চ সহকারী ফজলুর রহমান জানান, রায় ঘোষণার আগে এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থ পাচারের আরেক মামলায় এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬। ওই মামলায় তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানাও করা হয়েছিল।


মামলার অভিযোগে বলা হয়, অবৈধভাবে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপনে হেফাজতে রেখে তা আড়াল করার অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে র‌্যাব-৩। মামলাটি করেন র‌্যাব-৩-এর নায়েব সুবেদার রমজান আলী।

তদন্ত শেষে ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপনসহ তাদের আট সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচারকাজ চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   অর্থ পাচার  মামলা  এনু  রুপন  কারাদণ্ড  সময়ের আলো 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: