মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আজ রাতেই হবে কঠিন হামলা’ হুঁশিয়ারির পর দক্ষিণ ইরানে মার্কিন হামলায় দেশটির আট সেনা সদস্য নিহত

2026-07-09T01:01:39+00:00
2026-07-09T01:01:39+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:০১ এএম 
বুশেহর পারমাণবিক কেন্দ্র। ছবি : আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আজ রাতেই হবে কঠিন হামলা’ হুঁশিয়ারির পর দক্ষিণ ইরানে মার্কিন হামলায় দেশটির আট সেনা সদস্য নিহত হয়েছেন। হামলার পর যুক্তরাষ্ট্রকে ‘দুঃসাহসিকতার’ সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য ছিলেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি গালফ অঞ্চলে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেলায়েতি লেখেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক ভঙ্গে ট্রাম্পের মৌখিক সম্মতি এই অঞ্চলকে আরও একবার আগুনের দিকে ঠেলে দিয়েছে।

তিনি লেখেন, ‘আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম যে এই অঞ্চল ছোট দেশগুলোর রাজনৈতিক জুয়া খেলার কোনো জায়গা নয় এবং আমরা বারবার দেখিয়েছি যে দুঃসাহসিকতার তাৎক্ষণিক সমুচিত জবাব দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ইরানের আঙুল ট্রিগারেই রয়েছে এবং ইরান চুপ করে থাকবে না।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   যুক্তরাষ্ট্র  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: