খুলনা মহানগরীর প্রান্তিকা আবাসিক এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাতপরিচয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে আবাসিকের ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ভবনের সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বস্তার এক পাশ দিয়ে রক্ত বের হতে দেখলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলে নারীর মরদেহ উদ্ধার করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
সময়ের আলো/এসএকে