এবার নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বহুল আলোচিত ম্যাচ পরিচালনা করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের।

2026-07-09T13:12:02+00:00
2026-07-09T13:12:02+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
খেলা
এবার নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:১২ পিএম 
ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বহুল আলোচিত ম্যাচ পরিচালনা করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের। ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও কটূক্তির শিকার হন তিনি। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিয়েছেন এই ফরাসি রেফারি।

ম্যাচে শুরুতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে মিশর ২-০ গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে মিশরের একটি গোল ভিএআর (VAR) পর্যালোচনার পর বাতিল হওয়ায় ম্যাচের মোড় ঘুরে যায় এবং এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয় বড় ধরনের বিতর্ক।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিশরের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও লেতেক্সিয়েরকে ঘিরে সমালোচনার ঢেউ ওঠে। আফ্রিকান ফুটবল সাংবাদিক মিকি জুনিয়রের দাবি, শুরুতে রেফারি নিজের পোস্টের কমেন্ট অপশন সীমিত করেছিলেন। কিন্তু তাতেও সমালোচনা কমেনি। পরে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করে দেন।


এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে লেতেক্সিয়ের ও তার সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে যেন এই রেফারি আর দায়িত্ব না পান, সেই অনুরোধও জানিয়েছে মিশর।

তবে মিশরের অভিযোগ ও রেফারিং বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত জানানো হয়নি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   আর্জেন্টিনা  মিশর  ম্যাচ  রেফারি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: