কিশোরগঞ্জে আসামির অস্বাভাবিক মৃত্যু, থানা হাজতে ঝুলছিল মরদেহ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে মাদক মামলার আসামির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় হাজতের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায়

2026-07-09T19:53:46+00:00
2026-07-09T19:55:12+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে আসামির অস্বাভাবিক মৃত্যু, থানা হাজতে ঝুলছিল মরদেহ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৭:৫৫ পিএম
নিকলী থানা, কিশোরগঞ্জ। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে মাদক মামলার আসামির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় হাজতের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় রুবেল (২১) নামে ওই আসামির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশের।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 


রুবেল মিয়া নিকলী উপজেলা সদরের কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, নিহত রুবেল মিয়া তার বাবার দায়ের করা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করে পুলিশ। তারপর সকাল ১১টায় হাজতের ভেতর পরনের জামা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পুলিশ। 

এ ঘটনায় নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

সময়ের আলো/মহু


  বিষয়:   কিশোরগঞ্জ  আসামি  মৃত্যু  হাজত  ঝুলছিল  মরদেহ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: