ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর প্রবাসীর স্ত্রী নিখোঁজ

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের কাতারপ্রবাসী আফজল মিয়ার স্ত্রী সৈয়দা ঈশা আক্তার আয়শা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর

2026-07-10T01:02:34+00:00
2026-07-10T01:02:34+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর প্রবাসীর স্ত্রী নিখোঁজ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:০২ এএম 
ছবি : সময়ের আলো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের কাতারপ্রবাসী আফজল মিয়ার স্ত্রী সৈয়দা ঈশা আক্তার আয়শা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকে নিখোঁজ রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই তিনি কটারকোনা অগ্রণী ব্যাংক শাখা থেকে ১ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করেন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরও পড়ুন

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। নিখোঁজ নারীকে উদ্ধারে পুলিশের একটি টিম কাজ করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সৈয়দা ঈশা আক্তার আয়শার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৭১৬-৯৬৭৫০১ অথবা ০১৬৪৬-৪৬৬৫২৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   মৌলভীবাজার  কুলাউড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: