পালিয়েও রক্ষা হয়নি হাজতির, জেল সুপারের তৎপরতায় ফের জেলহাজতে

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে দুই ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেফতার করেছে কারা কর্তৃপক্ষ।

2026-07-10T02:14:52+00:00
2026-07-10T02:14:52+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
পালিয়েও রক্ষা হয়নি হাজতির, জেল সুপারের তৎপরতায় ফের জেলহাজতে
খুলনা ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:১৪ এএম 
ছবি : সংগৃহীত
খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে দুই ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেফতার করেছে কারা কর্তৃপক্ষ। দ্রুত পরিকল্পনা, সমন্বিত অভিযান এবং কারারক্ষীদের তৎপরতায় পালিয়ে যাওয়া আসামিকে আইনের আওতায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে পুরুষ ওয়ার্ডে অবস্থানকালে কৌশলে মহিলা ওয়ার্ডের বাথরুমের কাছে পৌঁছে যায় ইমন মাঝি। পরে বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায় সে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

ঘটনার পরপরই খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েমের নেতৃত্বে কারারক্ষীদের একাধিক টিম মাঠে নামে। সম্ভাব্য বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। টানা অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ইমন মাঝিকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হন তারা।


খুলনা জেল সুপার আবু সায়েম বলেন, এ ঘটনার পর দ্রুত অভিযানের ফলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। পুনরায় গ্রেফতারের পর হাজতিকে কারাগারে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পুনরায় গ্রেফতারকারী কর্মকর্তা বলেন, ইমন মাঝি মাকের সাথে আমরা যোগাযোগ করি এবং ওই এলাকাবাসীদের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতায় তাকে আটক করা হয়। 

সময়ের আলো/আআ



  বিষয়:   হাজতি  জেল সুপার  জেলহাজত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: