নতুন আয়োজনে প্রকাশিত হয়েছে প্রয়াত সংগীতশিল্পী শেখ ইশতিয়াকের ‘টিপটিপ বৃষ্টি’ গানটি। সংগীতশিল্পী শাহ হামজা গানটিকে নতুনভাবে প্রগ্রেসিভ রক কভার হিসেবে উপস্থাপন করেছেন।
মূল গানের আবেগ, সৌন্দর্য ও আবেদন অক্ষুণ্ন রেখে আধুনিক রক সংগীতের ছোঁয়ায় গানটি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে এই আয়োজন করেছেন বলে জানান শাহ হামজা।
তিনি বলেন, এই গানটি শুধু একটি জনপ্রিয় গান নয়, এটি আমাদের প্রজন্মের অসংখ্য মানুষের স্মৃতি, ভালোবাসা এবং অনুভূতির অংশ। প্রয়াত শেখ ইশতিয়াক ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা রেখে প্রগ্রেসিভ রকের ভাষায় গানটি নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।
সময়ের আলো/আআ