১৩১ কারিগর মিলে দশ দিনে বানিয়েছেন আমিরের বিয়ের আংটি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডে প্রেমের গল্প যেমন আলোচনায় থাকে, তেমনি তারকাদের উপহারও আলোচনায় থাকে। আর আমির খানের ক্ষেত্রে তো একটু ব্যতিক্রম হবেই।গৌরী স্প্র্যাটকে

2026-07-09T22:16:16+00:00
2026-07-09T22:44:52+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
১৩১ কারিগর মিলে দশ দিনে বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:১৬ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ১০:৪৪ পিএম
গৌরী স্প্র্যাট ও আমির খান। সংগৃহীত ছবি
বলিউডে প্রেমের গল্প যেমন আলোচনায় থাকে, তেমনি তারকাদের উপহারও আলোচনায় থাকে। আর আমির খানের ক্ষেত্রে তো একটু ব্যতিক্রম হবেই। 

গৌরী স্প্র্যাটকে বিয়ে করে তিনি যে আংটি পরিয়েছেন, সেটি কেবল দামি নয়, রীতিমতো বিরল। অনেকে যেখানে বিয়েতে হীরার আংটি বেছে নেন, সেখানে আমিরের পছন্দ ছিল এক টুকরো দুর্লভ রুবি। সেটিও আবার সাধারণ রুবি নয়, মাদাগাস্কার থেকে আনা প্রাকৃতিক ক্যাবোশন-কাট রুবি। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এমন মানের রুবি দশ লাখে একটি পাওয়া যায়! 

পিঙ্কভিলার প্রতিবেদনে অনুযায়ী, এই আংটি বানানোও ছিল এক বিশাল আয়োজন। পছন্দের রুবিটি খুঁজে পেতেই লেগেছে তিন মাসের বেশি। এরপর নকশা, পাথর বসানো আর শেষ মুহূর্তের নিখুঁত কারুকাজ, সব মিলিয়ে কাজ হয়েছে ২৫৬ ঘণ্টা। পুরো প্রক্রিয়ায়  ১৩১ জন দক্ষ কারিগর অংশ নিয়েছেন।


আংটির নকশাতেও আছে চমক। প্রচলিত ডিজাইন বাদ দিয়ে রুবিটিকে বসানো হয়েছে সোনার তৈরি মুকুটের মতো এক সেটিংয়ে। চারপাশে সূক্ষ্ম কারুকাজ, ভিনটেজ ছোঁয়া ও প্রাকৃতিক হীরার অলঙ্করণ। সব মিলিয়ে আংটিটি যেন রাজপরিবারের কোনো উত্তরাধিকার।   

তবে এটিই গৌরীর জন্য আমিরের প্রথম বিরল উপহার নয়। বাগদানের সময়ও তিনি নাকি গৌরীকে উপহার দিয়েছিলেন ব্রাজিলের বিরল অ্যাকোয়ামেরিন পাথরের একটি আংটি। 

গত ৫ জুলাই আমির খান ও গৌরী স্প্র্যাট মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে খুব ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন । জমকালো আয়োজন নয়, ব্যক্তিগত পরিসরের সেই বিয়ের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে এই অনন্য রুবির আংটিই।  


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   আমির  গৌরী স্প্র্যাট  বলিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: