জাপান গার্ডেন সিটিতে ৪ দিন পর ফিরল বিদ্যুৎ, সাত ভবন এখনও অন্ধকারে

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

দীর্ঘ ৪ দিন পর বিদ্যুৎ ফিরেছে রাজধানীর জাপান গার্ডেন সিটিতে। তবে শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত সাতটি ভবনে এখনও বিদ্যুৎ সংযোগ

2026-07-10T23:35:25+00:00
2026-07-10T23:35:25+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
জাপান গার্ডেন সিটিতে ৪ দিন পর ফিরল বিদ্যুৎ, সাত ভবন এখনও অন্ধকারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘ ৪ দিন পর বিদ্যুৎ ফিরেছে রাজধানীর জাপান গার্ডেন সিটিতে। তবে শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত সাতটি ভবনে এখনও বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। ভবনগুলোর অভ্যন্তরীণ বিদ্যুৎ সংযোগে কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

জানা গেছে, বিদ্যুৎ না থাকায় এসব ভবনে পানি সরবরাহও ব্যাহত হচ্ছে। এতে রান্না, গোসল ও অন্যান্য দৈনন্দিন কাজকর্মে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

স্থানীয় বাসিন্দা মাহবুব হোসেন বলেন, চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করেও এমন ভোগান্তি মেনে নেওয়া কঠিন।


আরেক বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজের অনেক খাবার নষ্ট হয়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানায়, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার গভীর রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ডিপিডিসির উদ্যোগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপকেন্দ্র সচল করা সম্ভব হয়। তবে সাতটি ভবনের অভ্যন্তরীণ সংযোগে পৃথক ত্রুটি থাকায় সেখানে এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   জাপান গার্ডেন সিটি  বিদ্যুৎ  ভোগান্তি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: