৬ দিনের ভারী বর্ষণে বাগেরহাটে ২৫ গ্রাম প্লাবিত

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

টানা ছয় দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল ও ফকিরহাটসহ জেলার ২৫ গ্রাম প্লাবিত প্লাবিত

2026-07-11T06:28:55+00:00
2026-07-11T06:35:03+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
সারাদেশ
তলিয়ে গেছে ৫ শতাধিক মাছের ঘের
৬ দিনের ভারী বর্ষণে বাগেরহাটে ২৫ গ্রাম প্লাবিত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:২৮ এএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৬:৩৫ এএম
পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ছবি : সময়ের আলো
টানা ছয় দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল ও ফকিরহাটসহ জেলার ২৫ গ্রাম প্লাবিত প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। একই সঙ্গে পানিতে তলিয়ে গেছে অন্তত ৫ শতাধিক মৎস্যঘের। এতে লাখ লাখ টাকার মাছ ভেসে যাওয়ার আশঙ্কা করছেন খামারিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে বাগেরহাট সদর উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘর থেকে বের হতে না পারায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অনেক পরিবারের রান্নাবান্নাও ব্যাহত হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন মৎস্যচাষিরা। জিউধরা ও বহরবুনিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অন্তত ৫ শতাধিক মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এতে বাগদা, গলদা ও বিভিন্ন প্রজাতির সাদা মাছ ভেসে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে অতিরিক্ত বৃষ্টি ও পানগুছি নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় কাঠালতলা, গাবতলা, বারইখালী, হোগলাবুনিয়ার পাঠামার ও বদনীভাঙ্গা এলাকায় নতুন করে নদীভাঙন শুরু হয়েছে। এতে কয়েকশ পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।


পৌর শহরের উত্তর সরালিয়া, পশ্চিম সরালিয়া, আদর্শপাড়া, নব্বইশী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, এসআই ক্যাডেট একাডেমি ও সোনালী ব্যাংক সড়কসহ বিভিন্ন এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে পানি জমে থাকায় পথচারী, ভ্যান ও ইজিবাইক চালকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী ও মধ্য বরিশাল, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঠালতলা, গাবতলা, বারইখালী, উত্তর সুতালড়ী, কাশ্মীর, তুলাতলা, বলইবুনিয়া, শ্রেণীখালী, পুটিখালীর সোনাখালী, পঞ্চকরণ, দেবরাজ, নতুন বাজার, বহরবুনিয়া ও উত্তর ফুলহাতাসহ অন্তত ২৫টি গ্রামের বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। অনেক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাটা গ্রামের ঘের মালেকেরা জানান, ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন তারা। কয়েক দিনের ভারী বর্ষণে ঘের তলিয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। আবহাওয়া আরও খারাপ হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, বৈরি আবহাওয়া ও ভারী বর্ষণের কারণে নিচু এলাকার কিছু মাছের ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাবিবুল্লাহ বলেন, নিম্নাঞ্চলের প্লাবিত এলাকার খোঁজখবর নিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পৌর এলাকার যেসব স্থানে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেখানে দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আর যেসব এলাকায় ড্রেনেজ নেই, সেখানে বরাদ্দ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভারী বর্ষণ  বাগেরহাট  প্লাবিত  মাছের ঘের 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: