চুক্তি লঙ্ঘন করে পরমাণু কেন্দ্র মেরামত করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক

2026-07-11T13:54:53+00:00
2026-07-11T13:54:53+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সিএনএনের প্রতিবেদন
চুক্তি লঙ্ঘন করে পরমাণু কেন্দ্র মেরামত করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় পুনর্নির্মাণ কার্যক্রমের আলামত পাওয়া গেছে।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে সিএনএন জানায়, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন স্যাটেলাইট চিত্রে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, ইরান জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করে থাকতে পারে। এমনকি চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা শেষ হওয়ার ইঙ্গিত দেওয়ার আগেই চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে পারচিনের একটি স্থানের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক উপাদান মজুত রয়েছে বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর ফেব্রুয়ারি থেকে ওই এলাকাটি একাধিকবার হামলার শিকার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


জুন ও জুলাই মাসে ধারণ করা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএনের সাংবাদিক কেটি পোলগ্লেস বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত স্থানটি মেরামত ও পুনর্নির্মাণের লক্ষ্যে ইরান পদক্ষেপ নিচ্ছিল বলে মনে হচ্ছে।

তার ভাষ্য, হামলায় তৈরি হওয়া গর্তগুলোর ওপর প্রথমে অস্থায়ী ঢাকনা বসানো হয়। কয়েক সপ্তাহ পর, সমঝোতা স্মারক কার্যকর থাকা অবস্থাতেই সেই ঢাকনা সরিয়ে সেখানে একটি জাল বসানো হয়। একই সঙ্গে ওই স্থানের কাছে কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, কংক্রিট মেশানোর ট্রাকের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, ইরান ক্ষতিগ্রস্ত গর্তগুলো স্থায়ীভাবে বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে।

এ ছাড়া পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচলের দৃশ্যও দেখা গেছে।

বিশেষজ্ঞদের দাবি, এটিও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরিপন্থী। কারণ, ওই চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হয়েছিল।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   পরমাণু কেন্দ্র  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: