মারা গেছেন কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আল থানি (৭৪) মারা গেছেন।রোববার (১২ জুলাই) কাতার সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে

2026-07-12T13:02:44+00:00
2026-07-12T13:06:23+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মারা গেছেন কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:০২ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১:০৬ পিএম
হামাদ বিন খলিফা আল থানি। ছবি : সংগৃহীত
কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আল থানি (৭৪) মারা গেছেন।

রোববার (১২ জুলাই) কাতার সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রয়াত আমির ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছিলেন।

আমিরের কার্যালয় থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়।


শেখ হামাদ বিন খলিফাকে আধুনিক কাতারের অন্যতম রূপকার হিসেবে দেখা হয়। তার শাসনামলে কাতারের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ গতিশীল ছিল।

প্রয়াত আমিরের শাসনামলে তার জারি করা ডিক্রির মাধ্যমে ১৯৯৬ সালে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য, তিনি ২০০৫ সালে রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছিলেন। ২০২৪ সালে তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে এলে, সেটিই ছিল প্রায় ১৯ বছর পর কাতারের কোনো আমিরের প্রথম ঢাকা সফর।

সময়ের আলো/মহু
  বিষয়:   কাতার  আমির  হামাদ বিন খলিফা  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: