নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডের জনপ্রিয়তা এখন বিশ্বব্যাপী। বিশেষ করে পেরুতে এই জনপ্রিয়তা এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে ৫০০’রও বেশি নবজাতকের নাম নিবন্ধন করা হয়েছে হালান্ডকে অনুসরণ করে।
পেরুর সংবাদমাধ্যম আরপিপি প্রথম এ খবর প্রকাশ করে। তারপর দেশটির জাতীয় নাগরিক নিবন্ধন সংস্থা রেনিয়েক এক বিবৃতিতে নিশ্চিত করে যে, মোট ৫৬৩ জন শিশুর নাম রাখা হয়েছে ম্যানচেস্টার সিটির এই তারকার নামে। এর মধ্যে ৪৬৮ জনের নাম রাখা হয়েছে ‘হালান্ড’, ৯১ জনের নাম রাখা হয়েছে ‘আরলিং হালান্ড’, আর চারজনের পূর্ণ নাম রাখা হয়েছে ‘আরলিং ব্রট হালান্ড’।
২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ২০২৬ বিশ্বকাপে ম্যানচেস্টার সিটির হয়ে চার ম্যাচে ৭টি গোল করে নরওয়ের ঐতিহাসিক যাত্রার প্রধান নায়কে পরিণত হয়েছেন।
সময়ের আলো/মহু