পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে সরকার : পাট প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি নতুন বীজ উৎপাদনে গবেষণা করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল

2026-07-12T16:10:56+00:00
2026-07-12T16:12:32+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে সরকার : পাট প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:১০ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৪:১২ পিএম
এক নারীকে সেলাই মেশিন তুলে দিচ্ছেন প্রতিমন্ত্রী। ছবি : সময়ের আলো
পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি নতুন বীজ উৎপাদনে গবেষণা করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট বীজ আমদানি বন্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার (১২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণের পর অসহায় ও দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তা চেক এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে দেশের পাটভিত্তিক শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করতে কাঁচা পাট রফতানিকে অফিসিয়ালি নিরুৎসাহিত করা হচ্ছে।’


গত বছরের মতো এবারও কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া ১৮ জন অসহায় ও দুস্থ নারীর হাতে মোট ১০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা চেক তুলে দেওয়া হয়। এছাড়া, আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আরও ৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু



  বিষয়:   পাট  সোনালি  উদ্যোগ  সরকার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: