মনির খানের ‘মন ভালো নাই’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী মনির খানের নতুন গান ‘মন ভালো নাই’। আহসান কবিরের কথায় এর সুর করেছেন জিয়াউল হাসান পিয়াল।গানটি প্রসঙ্গে

2026-07-13T05:11:32+00:00
2026-07-13T05:11:32+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
আনন্দ সময়
মনির খানের ‘মন ভালো নাই’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:১১ এএম 
মনির খান। ছবি : সংগৃহীত
প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী মনির খানের নতুন গান ‘মন ভালো নাই’। আহসান কবিরের কথায় এর সুর করেছেন জিয়াউল হাসান পিয়াল। 

গানটি প্রসঙ্গে মনির খান বলেন, খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ যখন চলে যায় আর ফিরে আসে না। সেই না ফিরে আসায় একজন মানুষের মনের যে কষ্ট তা এই গানে ফুটে উঠেছে।
 
প্রিয় মানুষ চলে গেলে আর ফিরে না এলে সত্যিই মন ভালো থাকে না। গানটির কথা যেমন সুন্দর, সুরটাও চমৎকার। 

সম্প্রতি গানটি ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’-এ অবমুক্ত হয়েছে। দর্শকমহলে গানটি বেশ সাড়াও ফেলেছে। মনির খান বলেন এখন তো গান শুধু প্রকাশের জন্যই প্রকাশ করি না, গান যেন শ্রোতা-দর্শকের ভালো লাগে সেই ভাবনা মাথায় রেখেই গান করি। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। গান প্রকাশের পাশাপাশি দেশ ও দেশের বাইরে স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন মনির খান। কিছু দিন আগে দুবাইয়ে একটি স্টেজ শোতে পারফর্ম করেন তিনি। 

২০০১ সালে ‘প্রেমের তাজমহল’, ২০০২ সালে ‘লাল দরিয়া’ ও ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ সিনেমাতে প্লে-ব্যাক করার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন শ্রেষ্ঠ গায়ক হিসেবে। ১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। 

১৯৯৬ সালে বিউটি কর্নার থেকে তার ১২টি গানের প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ বের হয়। এরপর মনির খান আর থেমে থাকেননি। একের পর এক প্রকাশ হয়েছে  জনপ্রিয় অ্যালবাম। কণ্ঠ দিয়েছেন সিনেমার গানে। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মনির খান  মন  ভালো নাই  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: