বাগেরহাটে শতাধিক ফলন্ত কলাগাছ কাটল দুর্বৃত্তরা

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে শত্রুতার জেরে এক কৃষকের শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার চিংড়াখালী গ্রামে এই

2026-07-13T21:03:59+00:00
2026-07-13T21:04:45+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাগেরহাটে শতাধিক ফলন্ত কলাগাছ কাটল দুর্বৃত্তরা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:০৩ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৯:০৪ পিএম
কৃষকের শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোরেলগঞ্জে শত্রুতার জেরে এক কৃষকের শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার চিংড়াখালী গ্রামে এই ঘটনা ঘটে। গাছগুলো কেটে ফেলায় ওই কৃষকের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিংড়াখালী ইউনিয়নের বাসিন্দা মো. বাবুল খান তার ফুফাতো ভাই ফারুক জোমাদ্দারের কাছ থেকে চার বছরের জন্য ৩৫ হাজার টাকায় এক খণ্ড জমি বর্গা নেন। এরপর ঋণ নিয়ে তিনি সেখানে কলার চাষ শুরু করেন। অভিযোগ উঠেছে, এই বর্গার জের ধরে একই এলাকার সেলিম ফকির তার লোকজন নিয়ে সোমবার সকালে দিনমজুর কৃষক বাবুল খানের কলাখেতে চড়াও হন। তারা খেতের শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলে চলে যান।


ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল খান ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, ধারদেনা করে ফুফাতো ভাইয়ের কাছ থেকে জমি বর্গা নিয়ে কলাগাছগুলো লাগিয়েছিলাম। মানুষ কীভাবে এমন ফলন্ত গাছ কেটে ফেলতে পারে? এই কলা বিক্রি করেই আমার স্ত্রী ও দুই সন্তানসহ চারজনের সংসার চলে। এখন আমি একেবারে পথে বসে গেছি। কীভাবে লোনের টাকা শোধ করব বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে এর ন্যায়বিচার চাই।


এদিকে অভিযুক্ত সেলিম ফকির তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আমিও ওই জমি ৭ বছরের জন্য বর্গা নিয়েছিলাম। আমার লাগানো কলাগাছ আমি কেটেছি। এতে বাবুল খানের কোনো ক্ষতি করা হয়নি।

মোরেলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাগেরহাট  কলাগাছ  দুর্বৃত্ত  মোরেলগঞ্জ  কৃষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: