কেরানীহাট সড়কে ফের যান চলাচল স্বাভাবিক, এখনো বিচ্ছিন্ন রাঙামাটি রুট

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবানে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বান্দরবান-চট্টগ্রাম কেরানীহাট সড়ক

2026-07-14T11:38:33+00:00
2026-07-14T11:40:00+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সারাদেশ
কেরানীহাট সড়কে ফের যান চলাচল স্বাভাবিক, এখনো বিচ্ছিন্ন রাঙামাটি রুট
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:৩৮ এএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ১১:৪০ এএম
রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত একটি ব্রীজ। ছবি : সময়ের আলো
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবানে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বান্দরবান-চট্টগ্রাম কেরানীহাট সড়ক পানিতে ডুবে যাওয়ায়, টানা ৬ দিন এই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায়, সোমবার (১৩ জুলাই) রাত থেকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

অন্যদিকে, বান্দরবান-রাঙামাটি সড়কের ব্রিজঘাটা এলাকায় ব্রীজসহ সড়ক ভেঙে যাওয়ায় ৭ দিন ধরে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। দুই জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

এদিকে, টানা বর্ষণের প্রভাবে জেলার লামা, আলীকদম, নাইক্ষংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে গ্রামীণ ও সংযোগ সড়ক ভেঙে যাওয়ায়, এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ব্রীজ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। ছবি : সময়ের আলো

ব্রীজ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। ছবি : সময়ের আলো


স্থানীয়রা জানান, পানি কমতে শুরু করলেও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ফিরে আসেনি। কম ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলো এলাকাবাসী নিজেরা মেরামত করে যোগাযোগ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক রেখেছে। যে সড়কগুলো পুরোপুরি ভেঙে গেছে, তা দ্রুত সংস্কারের দাবি জানান তারা। 

লামা সরই এলাকার মো. সবুজ সরদার জানান, সরই ইউনিয়নের কিল্লাছড়া-বটতলী পাড়া হয়ে আন্ধারী যাতায়াতের একমাত্র সড়কের ব্রীজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 


রোয়াংছড়ি নোয়াপতং ইউনিয়নের বাসিন্দা উ চ ইয় মার্মা জানান, সোনা সেপ্রু পাড়া, গুংক্ষ্যং ওপর ও নিচের পাড়া যাওয়ার প্রধান সড়কের বেহাল অবস্থা। এ রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী, কৃষক, ব্যবসায়ী ও অন্যান্য শ্রেণির লোকজন চলাচল করে। রাস্তার বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

বান্দরবান জেলা নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, এবারের বন্যায় জেলায় প্রায় ২১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি ব্রিজ ও ১৩টি ছোট ছোট কালভার্ট রয়েছে। ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব অনুযায়ী এর পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। বর্তমানে যেসব গ্রামীণ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, সেগুলো জরুরি প্রয়োজনে অন্তত সিএনজি ও ছোট যানবাহন চলাচলের উপযোগী করে মেরামতের কাজ চলছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সম্পূর্ণভাবে সংস্কারের জন্য বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে, দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

সময়ের আলো/মহু


  বিষয়:   কেরানীহাট  সড়ক  যান  চলাচল  রাঙামাটি  রুট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: