কুমিল্লা শিক্ষাবোর্ডের মূলগেইট বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ

2026-07-14T17:33:25+00:00
2026-07-14T17:33:25+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সারাদেশ
কুমিল্লা শিক্ষাবোর্ডের মূলগেইট বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:৩৩ পিএম 
কুমিল্লা শিক্ষাবোর্ডের মূলগেইট বন্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। ছবি : সংগৃহীত
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বোর্ডের মূল ফটক বন্ধ করে দিয়ে পরীক্ষা স্থগিতের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে স্লোগান দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ‘কুমিল্লা সচেতন শিক্ষার্থী সমাজ’-এর ব্যানারে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা শিক্ষাবোর্ডের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা বোর্ডের মূল ফটকে অবস্থান নেন।

সমাবেশে ব্যানার-ফেস্টুন হাতে শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি, বন্যা ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের অনেকেই চরম ভোগান্তিতে পড়ছেন। বহু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় এবং গণপরিবহন সংকটের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অনেকের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে।

তাদের দাবি, এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে অসংখ্য পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পেরে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাতে পারেন। পাশাপাশি দুর্যোগের মধ্যে পরীক্ষা দেওয়ার কারণে শিক্ষার্থীরা মানসিক চাপেরও মুখে পড়বেন। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত করার আহ্বান জানান তারা।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওই মন্তব্যের জন্য তিনি যেন প্রকাশ্যে ক্ষমা চান, সেই দাবিও জানান বিক্ষোভকারীরা।


প্রায় আধাঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের মূল ফটকে অবস্থান নিলে সাময়িকভাবে ফটক বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীরা তাদের কয়েকটি দাবি বোর্ড কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। বোর্ডের আওতায় যেসব বিষয় সমাধান করা সম্ভব, সেগুলো করার আশ্বাস দেওয়া হয়েছে। অন্য দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   কুমিল্লা শিক্ষাবোর্ড  মূলগেইট বন্ধ  শিক্ষার্থী  বিক্ষোভ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: