শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেছে ভারত। এই সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত

2026-07-14T21:54:36+00:00
2026-07-14T22:08:20+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বলল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:৫৪ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ১০:০৮ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংগৃহীত ছবি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেছে ভারত। এই সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আইন মেনেই নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। 

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই নির্দিষ্ট বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণের প্রক্রিয়াই মূলত একটি আইনি বিষয় এবং এই ক্ষেত্রটিতেও সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। 

ব্রিফিংয়ে রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের প্রসঙ্গও উঠে আসে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতারা ভারতে অবস্থান করছেন।


অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধ ও হত্যাসহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। 

এদিকে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে ভারতের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলো থমকে যাওয়া বা স্থগিত হওয়ার গুঞ্জন নিয়ে কথা বলেন রণধীর জয়সওয়াল। 

গণমাধ্যমের এমন প্রতিবেদন নাকচ করে তিনি জানান, বাংলাদেশে চলমান সমস্ত উন্নয়ন প্রকল্প দুই দেশের সরকারের পারস্পরিক পরামর্শ ও সম্মতির ভিত্তিতেই নেয়া হয়েছে এবং বর্তমানেও সেভাবেই এগুলোর কাজ এগিয়ে চলছে।   


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ভারত  শেখ হাসিনা  বাংলাদেশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: