ছেলের নাম ‘রাম খান’ রাখতে চেয়েছিলেন সোহেল খান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেতা ও নির্মাতা সোহেল খান জানিয়েছেন, তার বড় ছেলে নির্বাণ খানের নাম প্রথমে ‘রাম খান’ রাখতে চেয়েছিলেন। তবে শেষ

2026-07-16T18:51:54+00:00
2026-07-16T18:51:54+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
আনন্দ সময়
ছেলের নাম ‘রাম খান’ রাখতে চেয়েছিলেন সোহেল খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:৫১ পিএম 
বলিউড অভিনেতা ও নির্মাতা সোহেল খান এবং তার বড় ছেলে। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা ও নির্মাতা সোহেল খান জানিয়েছেন, তার বড় ছেলে নির্বাণ খানের নাম প্রথমে ‘রাম খান’ রাখতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই নাম না রেখে ছেলের নাম রাখা হয় ‘নির্বাণ’।

সম্প্রতি ‘অ্যালায়েন্স’ শো-তে সোহেল বলেন, সন্তান জন্মের আগে তার ও সাবেক স্ত্রী সীমা সাজদেহর মধ্যে চুক্তি হয়েছিল— ছেলে হলে নাম রাখবেন তিনি, আর মেয়ে হলে নাম রাখবেন সীমা। সেই অনুযায়ী তিনি ‘রাম খান’ নামটি ঠিক করেছিলেন।

সোহেলের ভাষায়, আমি আমার ছেলের নাম ‘রাম খান’ রাখতে চেয়েছিলাম। আমরা এ ব্যাপারে খুবই ধর্মনিরপেক্ষ ছিলাম।


তবে সন্তান জন্মের পর পরিস্থিতি বদলে যায়। সোহেল জানান, জ্ঞান ফেরার পর সীমা ছেলের খোঁজ নিতে গিয়ে ‘নির্বাণ’ নামটি উচ্চারণ করেন। তখনই তার মনে হয়, এ নামটিই সন্তানের জন্য সবচেয়ে উপযুক্ত।

শো-তে নিজের ব্যক্তিজীবন নিয়েও খোলামেলা কথা বলেন সোহেল। ২০২২ সালে ২৪ বছরের দাম্পত্যের ইতি টানলেও সাবেক স্ত্রী সীমা সাজদেহর প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে বলে জানান তিনি। দুই সন্তানের স্বার্থে তারা এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন বলেও উল্লেখ করেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ছেল  রাম খান  সোহেল খান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: