রূপচর্চায় আলুর রস, ত্বকের বিভিন্ন সমস্যার প্রাকৃতিক সমাধান

সময়ের আলো ডেস্ক

ফিচার

আলু আমাদের নিত্যদিনের খাদ্যতালিকায় একটি অতি পরিচিত সবজি হলেও, রূপচর্চায় এর কার্যকারিতা দারুণ। আলুর রসে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি,

2026-07-17T14:30:10+00:00
2026-07-17T14:30:10+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
রূপচর্চায় আলুর রস, ত্বকের বিভিন্ন সমস্যার প্রাকৃতিক সমাধান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:৩০ পিএম 
রূপচর্চায় আলুর রস। ছবি : সময়ের আলো
আলু আমাদের নিত্যদিনের খাদ্যতালিকায় একটি অতি পরিচিত সবজি হলেও, রূপচর্চায় এর কার্যকারিতা দারুণ। আলুর রসে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস এবং প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও খনিজ উপাদান। এই উপাদানগুলো ত্বকের সুরক্ষায় ম্যাজিকের মতো কাজ করে।

রূপ বিশেষজ্ঞদের মতে, আলুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনন্য। বিশেষ করে অনিদ্রা, ক্লান্তি বা দুশ্চিন্তার কারণে চোখের নিচে যে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়ে, তা দূর করতে আলুর রস দারুণ কার্যকরী।

Advertisement
রূপচর্চায় আলুর রসের ৫টি জাদুকরী উপকারিতা ত্বক সতেজ ও পরিষ্কার রাখা : আলুর প্রাকৃতিক স্টার্চ ত্বকের অতিরিক্ত তেল ও জমে থাকা ময়লা শুষে নেয়। ফলে ত্বক নিমেষেই সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে।

বলিরেখা রোধ করা : নিয়মিত ত্বকে আলুর রস ব্যবহার করলে চামড়া ঝুলে যাওয়া কমে এবং সহজে রিঙ্কেল বা বলিরেখা পড়ে না।

প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করা : অনেকেই গায়ের রং উজ্জ্বল করতে কেমিক্যালযুক্ত ব্লিচ ব্যবহার করেন, যার মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। আলু হলো একটি সম্পূর্ণ প্রাকৃতিক ব্লিচ, যা কোনো ক্ষতি ছাড়াই ত্বককে উজ্জ্বল করে।

রোদে পোড়া দাগ (সান ট্যান) দূর করা : নিয়মিত আলুর রস ব্যবহারে ত্বকের দীর্ঘদিনের কালো দাগ এবং রোদে পোড়া ভাব বা সান ট্যান ধীরে ধীরে ফিকে হয়ে আসে।


ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করা : পরিষ্কার ত্বকে আলুর রস দিয়ে হালকা হাতে ম্যাসাজ করলে ত্বকের ভেতরের উজ্জ্বলতা খোলে। নিয়মিত ব্যবহারে মাত্র ১০-১২ দিনের মধ্যে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা দূর হয়।

ব্যবহারের সঠিক নিয়ম ও ফেসপ্যাক রূপচর্চায় আলু ব্যবহার করতে প্রথমে একটি আলু ভালো করে ধুয়ে কুচি করে নিন। এবার কুচানো আলু চিপে এর রস বের করে নিন। আপনার ত্বকের সমস্যা অনুযায়ী আলুর রসের সঙ্গে নিচের উপাদানগুলো মেশাতে পারেন। 

ত্বকের সমস্যা যা মেশাবেন রোদে পোড়া ভাব (সান ট্যান) দূর করতে আলুর রসের সঙ্গে কাঁচা দুধ। ত্বকের জেদি কালো দাগ দূর করতে হয় তাহলে আলুর রস সঙ্গে অলিভ অয়েল মেশাতে হবে। বলিরেখা ও বয়সের ছাপ কমাতে আলুর রসের সঙ্গে গ্লিসারিন মেশাতে হবে। ত্বক দ্রুত ফর্সা ও উজ্জ্বল করতে চাইলে আলুর রসের সঙ্গে লেবুর রস মেশাতে হবে। 

বিশেষ সতর্কতা ও অনুপাতে মিশ্রণ তৈরির সময় পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। সমপরিমাণ উপাদান মেশাতে হবে, অর্থাৎ ২ চামচ আলুর রস নিলে তার সা অন্য উপাদানটিও (দুধ, গ্লিসারিন, অলিভ অয়েল বা লেবুর রস) ঠিক ২ চামচই মেশাতে হবে। নিয়মিত এভাবে ১ মাস যত্ন নিলে আপনার ত্বকে এমন ইতিবাচক পরিবর্তন আসবে, যা সবার নজর কাড়বে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রূপচর্চা  আলুর রস  ত্বক  প্রাকৃতিক সমাধান  সময়ের আলো 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: