পেলের ৫৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বকাপে নতুন ইতিহাস ওলিসের

ক্রীড়া ডেস্ক

খেলা

এক বিশ্বকাপ আসরে সর্বাধিক অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল ওলিসে। শনিবার মিয়ামির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে

2026-07-19T05:30:04+00:00
2026-07-19T05:30:04+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
পেলের ৫৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বকাপে নতুন ইতিহাস ওলিসের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৩০ এএম 
ছবি : সংগৃহীত
এক বিশ্বকাপ আসরে সর্বাধিক অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল ওলিসে। শনিবার মিয়ামির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের দুটি গোলে অ্যাসিস্ট করে তিনি ভেঙে দেন ব্রাজিল কিংবদন্তি পেলের ৫৬ বছরের পুরোনো রেকর্ড।

এই ম্যাচে ৪৮ ও ৬৬ মিনিটে এমবাপ্পেকে দিয়ে গোল করান ওলিসে। তার দুই অ্যাসিস্ট থেকেই আসে ফ্রান্সের প্রথম ও তৃতীয় গোল। যদিও প্রথমার্ধেই চার গোল হজম করায় শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষ করে ফরাসিরা।

Advertisement
এই দুই অ্যাসিস্টের মাধ্যমে চলতি বিশ্বকাপে ওলিসের মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় সাত। এর আগে এক আসরে সর্বোচ্চ ছয়টি অ্যাসিস্টের রেকর্ড ছিল পেলের দখলে। ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতানোর পথে তিনি এই কীর্তি গড়েছিলেন।


এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় এখন দ্বিতীয় স্থানে নেমে গেছেন পেলে। পাঁচটি করে অ্যাসিস্ট নিয়ে এরপর যৌথভাবে রয়েছেন পোল্যান্ডের রবার্ট গাদোখা (১৯৭৪), পশ্চিম জার্মানির পিয়ের লিটবার্স্কি (১৯৮২), আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা (১৯৮৬) এবং জার্মানির থমাস হেসলার (১৯৯৪)।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পেলে  ৫৬ বছরের রেকর্ড  বিশ্বকাপ  নতুন ইতিহাস  ওলিস  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: