ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের আগে অনুষ্ঠিত জমকালো সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করে দর্শকদের নজর কাড়লেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। ম্যাচ শুরুর প্রায়

2026-07-20T00:51:58+00:00
2026-07-20T00:51:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:৫১ এএম 
জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। ছবি : সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের আগে অনুষ্ঠিত জমকালো সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করে দর্শকদের নজর কাড়লেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে আয়োজিত এই অনুষ্ঠানে ফুটবল, সংস্কৃতি ও সংগীতের সমন্বয়ে বিশ্বকাপের ৪৮টি অংশগ্রহণকারী দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ৫৮ মিলিয়নের বেশি ইউটিউব সাবস্ক্রাইবারধারী আইশোস্পিড। তিনি পরিবেশন করেন নিজের মৌলিক গান ‘চ্যাম্পিয়ন্স’, যা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অন্তর্ভুক্ত। নিয়ন রঙের পোশাক পরা নৃত্যশিল্পীদের সঙ্গে তার প্রাণবন্ত পরিবেশনা স্টেডিয়ামের আবহকে আরও উজ্জ্বল করে তোলে।

তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক দর্শকের মতে, এত বড় মঞ্চের তুলনায় অনুষ্ঠানে সৃজনশীলতার ঘাটতি ছিল। আবার কেউ কেউ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসরের সমাপনী অনুষ্ঠানে একজন কনটেন্ট ক্রিয়েটরকে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন।

একজন দর্শক এক্সে লিখেছেন, ‘এত বড় আয়োজন, কিন্তু সৃজনশীলতা খুবই কম ছিল। আরেকজন মন্তব্য করেন, কয়েক বছর আগে কেউ যদি বলত আইশোস্পিড বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গান গাইবে, বিশ্বাসই করতাম না।’

অন্যদিকে, ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে স্টেডিয়াম ঘিরে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় দর্শকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়। এছাড়া ফিফার টিকিট স্ক্যানিং ব্যবস্থায় সাময়িক প্রযুক্তিগত সমস্যার খবরও পাওয়া গেছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ফাইনাল  মঞ্চ মাতালেন  আইশোস্পিড  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: