হাইড্রেশন ব্রেকে এগিয়ে স্পেন, চাপে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলা

ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেকে যাওয়ার আগে পর্যন্ত মাঠে আধিপত্য দেখিয়েছে স্পেন। বলের দখল, পাসিং এবং আক্রমণ—সব দিক থেকেই এগিয়ে ছিল

2026-07-20T01:44:50+00:00
2026-07-20T01:44:50+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
হাইড্রেশন ব্রেকে এগিয়ে স্পেন, চাপে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:৪৪ এএম 
সংগৃহীত ছবি
ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেকে যাওয়ার আগে পর্যন্ত মাঠে আধিপত্য দেখিয়েছে স্পেন। বলের দখল, পাসিং এবং আক্রমণ—সব দিক থেকেই এগিয়ে ছিল লা রোখা।

শুরু থেকেই উঁচু লাইনে প্রেসিং করে আর্জেন্টিনাকে নিজেদের অর্ধে আটকে রাখার চেষ্টা করেছে স্পেন। দ্রুতগতির পাস ও ধারাবাহিক আক্রমণে বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষণে চাপ তৈরি করে তারা।

অন্যদিকে, ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করছে আর্জেন্টিনা। তবে স্পেনের তীব্র প্রেসিংয়ের কারণে বলের দখল নিতে এবং নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে বেশ বেগ পেতে হচ্ছে লিওনেল মেসিদের। হাইড্রেশন ব্রেকের পর ম্যাচের নিয়ন্ত্রণ ফেরাতে মরিয়া থাকবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হাইড্রেশন ব্রেকে  স্পেন  চ্যাম্পিয়ন  আর্জেন্টিনা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: