যশোরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ আরোহীর ​

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ মোটরসাইকেল আরোহী। ট্রাক্টর ও মোটরসাইকেলের এই মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও

2026-07-20T14:32:22+00:00
2026-07-20T14:33:58+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
যশোরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ আরোহীর ​
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:৩২ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ২:৩৩ পিএম
এ ঘটনায় চালকসহ ২ আরোহী নিহত হন। ছবি : প্রতীকী
যশোরের শার্শায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ মোটরসাইকেল আরোহী। ট্রাক্টর ও মোটরসাইকেলের এই মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও একজন, যার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

সোমবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের নাহিদ (৪০) ও বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের উষা (৩০)।


তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৩ আরোহী নিয়ে একটি মোটরসাইকেল রুদ্রপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রুদ্রপুর-গোগাগামী সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ২ আরোহীর মৃত্যু হয়। 

​খবর পেয়ে সকাল ৮টা ৪০ মিনিটে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। একইসঙ্গে ঘাতক ট্রাক্টর ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   যশোর  ট্রাক্টর  মোটরসাইকেল  সংঘর্ষ  দুর্ঘটনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: