প্রিয় দলের হারে হৃদরোগে প্রাণ হারালেন আর্জেন্টিনা সমর্থক

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দল হেরে যাওয়ায় সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫) নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু

2026-07-20T16:15:03+00:00
2026-07-20T17:32:49+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
প্রিয় দলের হারে হৃদরোগে প্রাণ হারালেন আর্জেন্টিনা সমর্থক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:১৫ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৫:৩২ পিএম
প্রতীকী ছবি
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দল হেরে যাওয়ায় সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫) নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত হাফিজুর রহমান লালটু সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকার মো. আনছার আলীর ছেলে।


হাফিজুর রহমান লাল্টুর নিকট আত্মীয় শেখ জাকির হোসেন জানান, সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবল খেলায় লাল্টু আর্জেন্টিনার সমর্থক ছিলেন। আর্জেন্টিনার প্রতিটি খেলা তিনি কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন। সোমবার রাতে কদমতলা এলাকায় একসঙ্গে রান্না করে খাওয়া দাওয়া শেষে বড় পর্দায় তিনি বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখেন। খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মন খারাপ করে তিনি বাড়ি আসেন। এর কিছুক্ষণ পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাতক্ষীরা  হৃদরোগ  আর্জেন্টিনা  সমর্থকের মৃত্যু  খুলনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: