সমুদ্রসীমার কাছে চীনের সরাসরি গোলাবর্ষণের প্রতিবাদ জানাল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) কাছাকাছি চীনের সরাসরি গোলাবর্ষণের সামরিক মহড়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায়

2026-07-21T12:44:51+00:00
2026-07-21T12:44:51+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সমুদ্রসীমার কাছে চীনের সরাসরি গোলাবর্ষণের প্রতিবাদ জানাল জাপান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:৪৪ পিএম 
তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ইউএসএস চাং-হুনের কাছ দিয়ে একটি চীনা লুয়াং-৩ শ্রেণির যুদ্ধজাহাজ চলাচল করছে। ছবি : রয়টার্স
জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) কাছাকাছি চীনের সরাসরি গোলাবর্ষণের সামরিক মহড়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় বেইজিংয়ের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে টোকিও।

রোববার (১৯ জুলাই) জাপানের ওকিনোতোরি দ্বীপ থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জাপানের সামরিক বাহিনী। 

Advertisement
তাদের দাবি, একটি চীনা যুদ্ধজাহাজ মহড়ার অংশ হিসেবে সরাসরি গোলাবর্ষণ করে, রাশিয়ার নৌযানও এতে অংশ নেয়। 

এ ধরনের কর্মকাণ্ড আশপাশের জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় কূটনৈতিক চ্যানেলে চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা।


জাপানের সামরিক বাহিনী বলেছে, আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন না হলেও তাদের ইইজেডে প্রথমবারের মতো চীনের এমন মহড়ার ঘটনায় তারা উদ্বিগ্ন।

অন্যদিকে, চীনের দাবি, ওকিনোতোরি কোনো দ্বীপ নয়, বরং পাথুরে শিলা। তাই এর চারপাশের জলসীমাকে জাপান ইইজেড হিসেবে দাবি করতে পারে না। 

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তাইওয়ান ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গত কয়েক মাস ধরে চীন ও জাপানের সম্পর্ক উত্তপ্ত। এর মধ্যেই চীন ও রাশিয়ার যৌথ নৌ ও বিমান মহড়া বাড়ায় নজরদারি জোরদার করেছে জাপান। 

বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই ঘটনা দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়ে দিতে পারে।

সূত্র: রয়টার্স

সময়ের আলো/এমকে
  বিষয়:   সমুদ্রসীমা  চীন  গোলাবর্ষণ  জাপান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: