চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পরে তন্ময় বর্মন (৩১) নামের এক যুবক মারা গেছেন।মঙ্গলবার

2026-07-21T14:59:27+00:00
2026-07-21T14:59:27+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পরে তন্ময় বর্মন (৩১) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় খিলগাঁও পুলিশ ফাঁড়ির সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী মো. শাহিন জানান, সকালে খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনে চলন্ত ট্রেন থেকে নামার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে যায় ওই যুবক। ট্রেনের নিচে কাটা পরে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃত তন্ময় বর্মনের স্বজনরা। তন্ময়ের ফুফাতো বোন স্বর্না বর্মন জানান, তাদের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার এলাকায়। বাবার তাপস বর্মন। তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজি (iART)-এর অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্স করছিলেন। সকালে কোচিং করার উদ্দেশ্যে ঢাকায় আসছিলেন। জানতে পারি খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আহত হয়। এরপর ঢাকা মেডিকেলে গিয়ে তন্ময়ের মরদেহ দেখতে পাই।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা তদন্ত করছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   চলন্ত  ট্রেন  যুবক  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: