ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ২ জন।মঙ্গলবার (২১ জুলাই) বেলা

2026-07-21T15:04:04+00:00
2026-07-21T15:37:16+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:০৪ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৩:৩৭ পিএম
দুমড়েমুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা। ছবি : সময়ের আলো
ময়মনসিংহে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লীবিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক এসআই খালিদ জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে নগরীর জুবিলী ঘাট এলাকার বাসিন্দা দেবরাজ ঘোষ (৩৫) নামে একজনের মৃত্যু হয়। আহত হয় অটোচালকসহ আরও ৩ নারী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ নারীকে মৃত ঘোষণা করেন।

নিহত ২ নারী হলেন- তারাকান্দা দাদরা এলাকার বাসিন্দা শীলা (২৫) ও শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার আবেদা (৩৫)। অন্য নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

এসআই খালিদ বলেন, ‘একটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিহত ২ নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সময়ের আলো/মহু

  বিষয়:   ময়মনসিংহ  ট্রাক  অটোরিকশা  সংঘর্ষ  নিহত  সড়ক  দুর্ঘটনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: